ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মারাঠওয়াড়া অঞ্চলে ইমরান ইসমাইল নামে এক মুসলিম যুবককে মারধর করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে কয়েকজন। এ সময় তার কাছে থাকা মোটরসাইকেলের চাবিও কেড়ে নেয় ওই হামলাকারীরা। মারধরের শিকার ইমরান ইসমাইল পটেল পেশায় একজন রেস্তোঁরা কর্মী।
গতকাল শুক্রবার ভারতের মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে এ মারধরের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ কাজ সেরে নিজের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথেই আরো কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন তাকে ধাওয়া করে। পরে তাকে নামিয়ে মারধর করা হয়। ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয় তাকে। মোটরবাইকের চাবিও কেড়ে নেয় হামলাকারীরা।
এদিকে ইমরানের অভিযোগের ভিত্তিতে ১০ জনকে খুঁজছে স্থানীয় পুলিশ। সূত্র: এই সময়।
















