সৌদিতে মার্কিন সেনা মোতায়েনে অনুমোদন দিলেন বাদশাহ সালমান

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে অতিরিক্ত পাঁচ শতাধিক মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলসমৃদ্ধ এই দেশটিতে সেনা ও সরঞ্জাম মোতায়েন ইস্যুতে অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার (১৯ জুলাই) ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বার্তা সংস্থা ‘রয়টার্স’ ও ‘দ্য গার্ডিয়ানের’ খবরে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘এসপিএ’ জানায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সহযোগিতার ওপর ভিত্তি করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। যার ফল খুব শিগগিরই পাওয়া যাবে।’

২০০৩ সালে ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর সৌদিতে মার্কিন বাহিনীর উপস্থিতি কম থাকলেও এবার সেই ধারা থেকে অনেকটাই সরে এসেছে দেশটির রাজ পরিবার। যার অংশ হিসেবে এবার মার্কিন সেনাদের গ্রহণে অনুমোদন দিলেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

যার অংশ হিসেবে গত জুনে পেন্টাগন জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে তারা অতিরিক্ত এক হাজারের বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছে। যদিও তখন ঠিক কোথায় তাদের মোতায়েন করা হবে, তা নিশ্চিত করে বলা হয়নি।

পূর্ববর্তি সংবাদপ্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক, চলতি মাসেই আক্রান্ত সাড়ে তিন হাজার: বিশ্বস্বাস্থ্য সংস্থা