ইসলাম টাইমস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আইনি প্রক্রিয়া শুরু না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্র্যান্ডিং বিষয়ক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন প্রিয়া সাহা যে কাজ করেছেন, এ বিষয়ে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। প্রিয়া সাহা কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন, সেই ব্যাখ্যা না শুনে কোনো আইনি ব্যবস্থায় না যেতে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “প্রিয়া সাহার এরকম অভিযোগ করার কারণ নিয়ে তদন্ত করা দরকার। তার উদ্দেশ্য সম্পর্কেও তদন্ত করতে হবে। তার একটি পাবলিক বিবৃতিও দেওয়া উচিত।
















