ইসলাম টাইমস ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ১ নম্বর সাক্ষী থেকে আসামি হওয়া নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২১ জুলাই) বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে জামিন আবেদন করেন এ মামলায় মিন্নির আইনজীবীরা।
এ মামলার প্রধান আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়েছেন।
মাহবুবুল বারী বলেন, রিফাত শরীফ খুনের মামলায় মিন্নি পক্ষে বিস্তারিত শুনানি হয়েছে। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের ৪ জন প্রতিনিধি, ব্লাস্টে পটুয়াখালী ও বরিশাল প্রতিনিধিসহ বরগুনা আদালতের ৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
















