এবার ছেলেধরা সন্দেহে ৬ জেলে গণপিটুনির শিকার

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর মান্দায় মাছ ধরতে গিয়ে ছেলেধরা সন্দেহে ৬ জেলে গণপিটুনির শিকার হয়েছেন।  আজ রবিবার সকালে উপজেলার বুড়িদহ গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, উপজেলার বুড়িদহ গ্রামের রনজিতের পুকুরে ৬ ব্যক্তি মাছ ধরছিল। এ সময় গ্রামের বেশ কিছু লোক ছেলেধরা সন্দেহে তাদেরকে ধরে ফেলে আর গণপিটুনি দেয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তারা আসলে ছেলে ধরা নয়। ওই ছয় ব্যক্তি আসলে জেলে।

পূর্ববর্তি সংবাদপ্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুনানি
পরবর্তি সংবাদট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের সমালোচনায় এবার সরব হলেন মিশেল ওবামা