ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে নিহত ৩২, আদিত্যনাথের শোক

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে রোববার বজ্রপাতে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার বজ্রপাতের শিকার হয়েছেন কানপুর ও ফতেহপুরে সাতজন করে, ঝাঁসিতে পাঁচজন, জালাউনে চারজন, হামিরপুরে তিনজন, গাজীপুরে দুইজন, আর জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে একজন করে।

এ ছাড়া গত শনিবার দেওরিয়ায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ১৮ ও ২০ জুলাই কুশিনগর ও আমবেদকর নগরে সাপের কাপড়ে দুজন প্রাণ হারিয়েছেন।

গত কয়েক দিনে রাজ্যে হতাহতের এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুক্তভোগী প্রতি পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদদুদককে এবার মসজিদেও আসতে হল!
পরবর্তি সংবাদইস্তেগফার বনি আদমের প্রতি আল্লাহ তাআলার বড় নেয়ামত: আল্লামা তাকী উসমানী