ইসরাইল সফররত আরব সাংবাদিকদের প্রতি যেভাবে ঘৃণা প্রকাশ করল ফিলিস্তিনি তরুণরা (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: মুহাম্মদ সউদ নামের একজন সৌদি ব্লগার, যিনি সম্প্রতি নেতানিয়াহুর আমন্ত্রিত ৬ সদস্যের আরব  সাংবাদিক প্রতিনিধি দলের সাথে ইসরাইল সফরে এসেছেন, বায়তুল মুকাদ্দাস পরিদর্শনে গেলে ফিলিস্তিনি তরুণদের হাতে নাজেহাল হন। সামাজিক যোগামাধ্যম টুইটারের মাধ্যমে এ দৃশ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ২২ জুলাই এ খবর জানিয়েছে ইসরাইল ভিত্তিক পত্রিকার অনলাইন সংস্করণ টাইমস অফ ইসরাইল।

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ফিলিস্তিনি তরুণরা এই ব্লগারের দিকে কখনো চেয়ার ছুড়ে মারে, কখনো  থুতু ‍নিক্ষেপ করে। কেউ চিৎকার করে বলে, ‘সিনাগগে যাও।’ কেউ বলে, ‘ ইহুদিদের আবর্জনা’।

এঘটনায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

সৌদিআরব, মিসর, জর্ডান ও ইরাকের একটি সাংবাদিক প্রতিনিধি দল ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ইসরায়েল সফর করছে। ইসরাইলের সাথে আরব বিশ্বের সম্পর্ক কিভাবে জোরদার হচ্ছে এ বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্যে তাদেরকে ইসরাইলে নেওয়া হয়।

 

 

সূত্র: টাইমস অফ ইসরাইল
পূর্ববর্তি সংবাদপাক-ভারত আলোচনায় মধ্যস্থতা করতে ওয়াশিংটন প্রস্তুত: ইমরানকে ট্রাম্প
পরবর্তি সংবাদছেলেধরা গুজব ঠেকাতে কঠোর হচ্ছে সরকার