ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রপতি আখ্যায়িত করে প্রিয়া সাহাকে তার কাছে দেশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য কারা কী উদ্দেশ্যে পাঠিয়েছে তা উদঘাটন করা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন এনজিও ব্যক্তিত্ব খুশি কবির।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত টকশোতে প্রিয়া সাহা ইস্যুতে আলোচনা করার সময় খুশি কবির এ মন্তব্য করেন।
খুশি কবির বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ কোনো রাজনৈতিক স্বার্থেই অভিযোগ বা দুঃখ-দুর্দশা শোনার প্রোগ্রাম আয়োজন করেছে। আর সে প্রোগ্রামের উপযুক্ত ব্যক্তি হলো প্রিয়া সাহা। কারণ সত্যবাদী লোক দিয়ে ট্রাম্পের সে বৈঠকের কোনো ফল হবে না। এখন আমাদের চিহ্নিত করতে হবে কারা প্রিয়া সাহাকে পাঠাল।
খুশি কবির আরও বলেন, আমাদের মাঝে এটা প্রচলিত হয়ে গেছে যে মৌলবাদ বললেই আমরা ইসলামিস্টদের বুঝি অথচ হিন্দু মৌলবাদী বা বৌদ্ধ মৌলবাদীও আছে সেটা আমাদের আলোচনায় আসে না। সে সুযোগটাই এখন হিন্দু মৌলবাদীরা নিচ্ছে।
ভারতে কীভাবে মুসলমানদের নির্মম নির্যাতন করা হচ্ছে তা দেখলেই হিন্দু মৌলবাদ কতটা ভয়াবহ সেটা আন্দায করা যায়।
প্রসঙ্গত, খুশি কবির ছাড়াও পীযুশ বন্দোপাধ্যায়, আবদুল গাফফার চৌধুরিসহ প্রগতিশীল, বুদ্ধিজীবী বলে পরিচিত অন্যরাও বিভিন্ন লেখায়, টকশোতে মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার অভিযোগ দায়েরের ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন।
















