ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, মানসিক প্রতিবন্ধী নারী গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে এবার মিনারা নামে এক মানসিক প্রতিবন্ধী নারী  গণপিটুনির শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার রাতে ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আশপাশের লোকজন এসে মিনারাকে মারধর করে।  পরে মিনারার কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে ওষুধ ও একটি টিনের চাকু জব্দ করে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, আটক নারী ছেলেধরা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। সারা দেশে এখন ছেলেধরা-আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে।

এলাকায় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিবিসির প্রতিবেদন: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আকার বরং বাড়ছে
পরবর্তি সংবাদকুরবানী ও কুরবানীর তাৎপর্য : ইবাদত সম্পর্কে বিভ্রান্তি থাকা উচিত নয়