ইসলাম টাইমস ডেস্ক: ডিআইজি মিজানুর রহমানের পর এবার গ্রেফতার হলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির । ঘুষ কেলেঙ্কারি মামলায় সোমবার রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ মো. ফানাফিল্যা নেতৃত্বাধীন দুদকের তদন্ত দল এনামুল বাছিরকে গ্রেফতার করে।
জানা গেছে, দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্যার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর এনামুল বাছিরকে রমনা থানায় নেয়া হয়েছে।
এই মামলায় একদিন আগেই পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেফতার দেখায় দুদক। তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকে কারাগারে রয়েছেন।
















