ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁয় বাঁশঝাঁড় থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মুস্তাকিম (২০) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকালে নওগাঁ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মুস্তাকিম সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেহপুর গ্রামের আদ্দুল আলীম মণ্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে তারা বাড়ির পাশের বাঁশঝাঁড়ে গলায় ওড়না পেচানো একটি লাশ দেখতে পায়। দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে থানায় নিয়ে আসে।
এখনো নিহত মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য জানা যায়নি। তাই লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।
















