ইসকনের বিরুদ্ধে মামলা করলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের ২০টির অধিক স্কুলে মুসলিম শিশুদের দেবতার নামে উৎসর্গকৃত প্রসাদ খাইয়ে হরে রাম, হরে কৃঞ্চ ইত্যাদি শ্লোগান দিয়ে ধর্ম অবমাননা করা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ‘ইসকন’ বিরুদ্ধে মামলা করেছেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

আজ বুধবার ঢাকার সিএমএম কোর্টের বিচারক আবু সাঈদের আদালতে এ মামলা করেন তিনি। মামলাটি শুনানির জন্য রেখে দিয়েছেন বিচারক। এডভোকেট শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

আজ বিকেলেই শুনানি হবে জানিয়ে অ্যাডভোকেট শওকত আলী বলেন, মামলায় সর্বমোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন স্কুলে মুসলিম শিশুদেরকে হিন্দু ধর্মীয় রীতিতে তৈরিকৃত প্রসাদ খাওয়ানো এবং তাদেরকে বিভিন্ন মন্ত্র পাঠ করানো নিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা সৃ্ষ্টি হয়। ইসকনের এমন ভুমিকায় আদলতের দ্বারস্থ হয়েছেন বিশিষ্ট আলোচক, লেখক ও আলেম, মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

তিনি বলেন, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। এরা বিভিন্ন সময় ধর্মীয় অনুভুতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার উস্কানি দেয়। এরা বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত বলে মনে করি। ইসকন এর আগেও সিলেটেরে একটি মসজিদে হামলা করেছিলো।

এদিকে ‘ইসকনের’ বিরুদ্ধে মামলা দায়েরের খবর শুনে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সকাল থেকে শত শত তৌহিদী জনতা বাদীর সঙ্গে একাত্মতা পোষণের জন্য জড়ো হন। এসময় আদালত প্রাঙ্গণে ইসলাম প্রিয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় বাদীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুদ্দোহা চৌধুরী, আকন সিরাজুল ইসলাম, মাওলানা মীর আহমেদ মিরু, প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, মুফতী সাঈদুর রহমান সাদী, যুবনেতা আলমগীর হোসাইন, মুফতী আব্দুল্লাহ ফুআদ, মাওলানা শওকত হোসাইন, মাওলানা নাসরুল্লাহ প্রমূখ।

পূর্ববর্তি সংবাদসিরিয়ায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
পরবর্তি সংবাদ‘সেতুতে মাথা লাগার গুজব দুবাই থেকে’, সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ