শুরু হচ্ছে ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’

ইসলাম টাইমস ডেস্ক: আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ ।  সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান ও শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

পূর্ববর্তি সংবাদদেরি হলেও এবার বালিশে ঘুমাতে পারবে রাজশাহী কারাগারে বন্দীরা
পরবর্তি সংবাদযাত্রাবাড়িতে ডাক্তার না হয়েও অপারেশন, জেল জরিমানাসহ হাসপাতাল সিলগালা