ইসলাম টাইমস ডেস্ক: আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ । সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান ও শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
















