২৬ জুলাই জালালাবাদ লেখক সম্মেলন ও সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান

ইসলাম টাইমস ডেস্ক: জালালাবাদ লেখক ফোরাম সিলেটের উদ্যোগে ‘জালালাবাদ লেখক সম্মেলন ও সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১ টায় সিলেট দরগাহ গেইটে কেমুসাস হলে এই অনুষ্ঠান হবে বলে জানা যায়।

অনুষ্ঠানে সাহিত্য পদক পাবেন বিশিষ্ট লেখক ও গবেষক কবি মুসা আল হাফিজ।

প্রধান অতিথি থাকবেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, বিশিষ্ট লেখক মাওলানা উবাইদুর রহমান খান নদভী। সভাপতি থাকবেন জালালাবাদ লেখক ফোরামের আহবায়ক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের কার্যক্রম দুইটি অধিবেশনে পরিচালনা করা হবে। প্রথম অধিবেশনে থাকবে নাম রেজিস্ট্রেসন, স্বাগত বক্তব্য, লেখালেখি কর্মশালা কাউন্সিল এবং লেখক সদস্যদের কথা। দ্বিতীয় অধিবেশনে থাকবে কমিটি ঘোষণা, পদক প্রদান, অতিথি আলোচনা এবং সভাপতির বক্তব্য।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে গতকালের সম্মেলনে যা বললেন হেফাজতের দুই শীর্ষ অভিভাবক
পরবর্তি সংবাদমন্ত্রী বললেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না’