বান্দরবানে রোহিঙ্গা নারীকে গণপিটুনি, দুই যুবক আটক

ইসলাম টাইমস ডেস্ক: বান্দরবানে ‘ছেলেধরা’ সন্দেহে রোহিঙ্গা নারী রোকিয়া বেগমকে (২০) গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে রাজু তঞ্চগ্যা (২৫) রিংকু তঞ্চঙ্গ্যা (২৩) নামে দুই পাহাড়ি যুবককে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বালাঘাটার ২নম্বর ওয়ার্ডের তঞ্চঙ্গ্যা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৯ জুলাই) বান্দরবান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বালাঘাটা বাজারে মানসিক ভারসাম্যহীন এক রোহিঙ্গা নারীকে ছেলেধরা সন্দেহে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে বান্দরবান সদর থানা পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেন। টানা পাঁচ দিনের চিকিৎসা শেষে ওই রোহিঙ্গা নারীকে বান্দরবান সদর থানা পুলিশ তার স্বজনদের কাছে হস্তান্তর করলে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চলে যান।

এ দিকে গত বুধবার (২৪ জুলাই) হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনতে রোহিঙ্গা তরুণীর পিতা মোহাম্মদ সুলতান বাদী হয়ে বান্দরবান সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে জিজ্ঞাসাবাদের জন্য রাজু তঞ্চঙ্গ্যা (২৫) ও রিংকু তঞ্চঙ্গ্যা (২৩) নামে দুই পাহাড়ি ছেলেকে আটক করে পুলিশ। পরে তাদের বান্দরবান সদর থানায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রণব কুমার দাশ গণমাধ্কেযকে বলেন, ‘ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি দেওয়ার দায়ে ওই রোহিঙ্গা নারীর পিতা অজ্ঞাত ১২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সকালে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হলও; অন্যজনকে একই দিন বিকালে কোর্টে চালান করা হয়। এই ঘটনায় নিরীহ কারও যাতে ক্ষতি না হয় তদন্ত করে আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’

পূর্ববর্তি সংবাদখুলনার দুই ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার ভরাডুবি
পরবর্তি সংবাদদুই সপ্তাহে বন্যায় ও পানিবাহিত রোগে ১০১ জনের মৃত্যু