ইসলাম টাইমস ডেস্ক: ডেঙ্গু মহামারীতে হন্ডুরাসে শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। দেশটিতে ইতোমধ্যে এই জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ হাজার মানুষ। ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে লা পাজ শহরে।
গত অর্ধ-শতকের মধ্যে সবচেয়ে বড় ডেঙ্গু মহামারী হিসেবে দেখা সাম্প্রতিক এই সংক্রমণকে। জায়গা সঙ্কুলান হচ্ছে না হাসপাতালগুলোতে। দেশটির সরকারি ৩২টি হাসপাতালের ২৬টিতেই উপচে পড়ছে ডেঙ্গু রোগিদের ভিড়।
করিডোরেও সেবা দেয়া হচ্ছে অনেককে। স্বাস্থ্য কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। স্থানীয় এ হাসপাতালের কর্মকর্তা মার্কি অ্যান্টনিও রোডস জানান, আমাদের এখানে আর জায়গা নেই। পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। কেবল মাত্র জরুরি অবস্থা দিকে নজর দেয়া হচ্ছে। খুব প্রয়োজন না হলে অপারেশনও করা হচ্ছে না। আমি ২০ বছর ধরে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছি, এর আগে কখনো এমন ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি দেখিনি।
















