দ্বিতীয় দফায় পানি বাড়ায় বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ

ইসলাম টাইমস ডেস্ক: প্রথম দফা বন্যা রেশ না কাটতেই আবারও যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে নতুন করে আবারও লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা দুই সপ্তাহ পানি বন্দি থাকায় নিম্ন আয়ের মানুষগুলো অসহায়ের মধ্যে দিনযাপন করছে।

ইতিমধ্যে শুকনো খাবারসহ বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যা কবলিত মানুষদের। আসন্ন কুরবানির ঈদ পরিবার-পরিজন নিয়ে কিভাবে কাটাবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তায়। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন বন্যার্তরা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে। শুক্রবার বিকালে পর্যন্ত ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদকাল ফরিদাবাদে অনুষ্ঠিত হবে বেফাকের মজলিসে শুরার অধিবেশন
পরবর্তি সংবাদনতজানু সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে: চরমোনাই