ইসলাম টাইমস ডেস্ক: ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে মুসলমান হত্যা ও ধর্মের নামে সহিংসতার প্রতিবাদ করায় আদুর গোপালকৃষ্ণনকে কেরালা বিজেপির এক নেতা বলেছেন, আদুর গোপালকৃষ্ণন যদি ‘জয় শ্রীরাম’ স্লোগান সহ্য করতে না পারেন, তা হলে তিনি চাঁদ বা অন্য কোনো গ্রহে চলে যেতে পারেন।
গতকাল বৃহস্পতিবার আদুর গোপালকৃষ্ণনকে লক্ষ্য করে এ ক্ষোভ প্রকাশ করেন কেরালা বিজেপির নেতা বি গোপালকৃষ্ণন।
ফেসবুক পোস্টে কেরালা বিজেপির নেতা বি গোপালকৃষ্ণন বলেন, আদুর গোপালকৃষ্ণন একজন শ্রদ্ধাভাজন চলচ্চিত্র নির্মাতা। কিন্তু তিনি দেশের সংস্কৃতিকে অসম্মান করতে পারেন না।
এদিকে আদুর গোপালকৃষ্ণন বলেছেন, তাদের চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে, তা সরকারের বিরুদ্ধে নয়, কিংবা ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরুদ্ধেও নয়; তাদের উদ্বেগ এই স্লোগান ব্যবহার করে যেসব গণপিটুনির ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে। সূত্র: এনডিটিভি।
















