বোমা হামলায় পাকিস্তানে ১০ সেনাসদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকা দুটি সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ১০ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।

উত্তর ওয়াজিরিস্তান জেলার গুরবাজ এলাকার কাছে টহলদলকে লক্ষ্য করে আফগান সীমান্ত থেকে এলোপাতাড়ি গুলি করা হলে তাৎক্ষণিক সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত থেকে সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর সীমান্ত টহল দলকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। সেখানেই ছয় সেনা নিহত হয়েছেন।

দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে বেলুচিস্তানে। সেখানে হাসবাব ও টুরবাটের মধ্যে অভিযান চালানোর সময়  সীমান্ত বাহিনীর ওপর গুলি ছুড়লে চার জওয়ান নিহত হয়েছেন।

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেন, সীমান্তে ও বেলুচিস্তানে নিহত ১‌০ সেনা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিজেদের উৎসর্গ করেছেন।

 

পূর্ববর্তি সংবাদবরিস জনসনকে ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘নিয়ন্ত্রণহীনতার কারণে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ, কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলেই ব্যবস্থা’