তিউনিসিয়ার প্রেসিডেন্টের পরলোক গমন, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ইসলাম টাইমস ডেস্ক: তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল  ৯২ বছর। বৃহস্পতিবার তার কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।

 

জুনের শেষ দিকে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছিল।

ফ্রান্সের কাছ থেকে দেশ স্বাধীনতার নায়ক হাবিব বোরগুইবা এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর অধীনের বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন বেজি। ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্পিকারের দায়িত্বও পালন করেন তিনি।

২০১১ সালে গণআন্দোলনের পরের বছর পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বেজি এসেবসি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের নেতারা। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এসেবসিকে ‘গণতন্ত্রের পথে একজন সাহসী অগ্রপথিক অ্যাখ্যা দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে এ মহান নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

বেজি এসেবসির মৃত্যুতে তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ এন্নাসিউর। পার্লামেন্টারি প্রধান আবদেল ফাত্তাহ মউরউ বলেন, সংবিধানিক নিয়মানুসারে তিনি এ পদে ৯০ দিন দায়িত্ব পালন করবেন।

এদিকে তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে  ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে। কয়েক মাস আগে তিউনিসিয়া এই নেতা বলেন, আমাদের  সব সমস্যার  সমাধান – সংবিধান।  ধর্ম ও কুরআন নয় । সেক্যুলার চিন্তাচেতনা লালনকারী এ নেতার মৃত্যুতে এক বিশিষ্ট সামাজিক মাধ্যমকর্মী তিউনিসিয়ার একজন প্রসিদ্ধ আলেম তাহের ইবনে আশূরের একটি কথা পোস্ট করেন।

পাকিস্তানের বিশিষ্ট প্রতিভাবান তরুণ আলেম ও অনলাইন অ্যাকটিভিস্ট লেখেন, ‘প্রায় চল্লিশ বছর আগে, তিউনিসিয়ার বিখ্যাত মুফাসসির,  আল্লামা তাহির বিন আশুর রহ. বলে গেছেন, যখন কেউ বলবে,  আমাদের  সব সমস্যার  সমাধান – সংবিধান। কুরআন নয়।  এমন লোক  যখন মারা যায়, তখন তার কবরের পাশে ঈসালে সওয়াবের জন্যে সংবিধান পড়ে দিও। কুরআন পড়ার দরকার নেই ‘

পূর্ববর্তি সংবাদপ্রিয়া সাহাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদফিলিপাইনে ২০ মিনিটের ব্যবধানে ২বার ভূমিকম্প, নিহত ৮ আহত ৬০