যৌন নিপীড়নের অভিযোগে নারায়নগঞ্জে মাদরাসা শিক্ষক আটক

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১১ উপজেলার ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, আটক এই মাদরাসা শিক্ষক উপজেলার ভূঁইগড় এলাকায় অবস্থিত দারুল হুদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ। ছয় বছর আগে তিনিই ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

প্রত্যক্ষদর্শী ও র‍্যাব জানায়, ভূঁইগড় এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত দারুল হুদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। ওই মাদ্রাসায় ৯৫ জন ছাত্রী লেখাপড়া করছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ জন ছাত্রী মাদ্রাসায় আবাসিকভাবে লেখাপড়া করছে।

র‍্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, তাদের কাছে অভিযোগ আসে, অধ্যক্ষ মোস্তাফিজুর মাদ্রাসার চার ছাত্রীকে গত ধর্ষণ করেছেন। অভিযোগের ভিত্তিতে র‍্যাব তদন্তে নামে। প্রাথমিকভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে মোস্তাফিজুরকে মাদ্রাসা থেকে আটক করা হয়।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহের গফরগাঁওয়ে এসিড নিক্ষেপ করা হলো মাদরাসা ছাত্রীকে
পরবর্তি সংবাদঘুষের ৮০ লাখ টাকাসহ এবার ডিআইজি পার্থ গোপাল গ্রেফতার