মিয়ানমারে ভূমিধসে ১৮ জন নিহত

(ছবি : প্রতীকী)

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে অবস্থিত কচিন রাজ্যের হাপাকান্ত অঞ্চলে ভূমিধসে ১৮ জন নিহত হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে।

রবিবার (২৮ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ‘জিনহুয়া’

কচিন রাজ্যের প্রশাসনিক প্রধানের দেওয়া তথ্য মতে, নিহত ১৮ জনের মধ্যে একটি কম্পানির কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। ভারী বৃষ্টির ফলে  এমন ভূমিধসের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৩  টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ টি মৃতদেহ উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এছাড়াও আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

পূর্ববর্তি সংবাদসাঁওতালপল্লীতে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট
পরবর্তি সংবাদবিশ্বে সন্ত্রাসবাদের সূচনা ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে: মাহাথির