ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় মাথাবিহীন অজ্ঞাত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানঘড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার ধানঘড়া ব্রিজের নিচে নদীতে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ভিড় জমায়।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক পবিত্র কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল নদীর ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের মাথা নেই। তার ধারণা হত্যার পরে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
















