সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১৪

ইসলাম টাইমস ডেস্ক: বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবপ্রদেশে আরিহা শহরে বিমান হামলা চালায়। এতে শিশুসহ কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

ইদলিবের আরিহা শহর ছাড়াও শনিবার সরকারি বাহিনী হামাপ্রদেশের আল-আমকিয়া, মরেক, হাওয়াশ ও আল-জায়ারা প্রদেশে বিমান হামলা চালায়। খবর ডেইলি সাবাহর।

ইদলিবের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবরাশ গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে পা উড়ে যাওয়া তিন বছরের একটি শিশু এবং পেটের চামড়া উঠে যাওয়া এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ার অপর দুই মিত্র রাশিয়া ও তুরস্কের বাধা উপেক্ষা করে বাসারের অনুগত বাহিনী সরকারবিরোধীদের এলাকা হিসেবে পরিচিত ইদলিবে হামলা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদঅল্প সময়ের ব্যবধানে ৩ রাষ্ট্রপতির ইন্তিকাল: যে বার্তা দিয়ে গেল রাষ্ট্রপ্রধানদের
পরবর্তি সংবাদসাঁওতালপল্লীতে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট