ইসলাম টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডেঙ্গুর প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে হবে। অন্যান্য দেশে কী হচ্ছে সেটাও দেখা উচিত। এডিস মশা কামড়ালে জ্বর আসার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। আমার হয়েছিল তাই আমি বুঝি এ রোগের কী যন্ত্রণা।
অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ে কোনো হাসি-ঠাট্টা না করার পরামর্শ দিয়েছেন । একই সঙ্গে ভয় না পেয়ে চিকিৎসা করানোরও পরামর্শ দেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘জ্বর হলে সাথে সাথে পরীক্ষা করানো উচিৎ। একই সঙ্গে শুধু পানি জাতীয় খাবার খেতে হবে। বার বার প্লাটিলেট পরীক্ষা করতে হবে। এ বিপদ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।
















