বরগুনার এমপি শম্ভু পেলেন ভারতের সম্বর্ধনা

ইসলাম টাইমস ডেস্ক: রিফাত শরীফ হত্যাকাণ্ডের  ঘটনাস্থল  বরগুনা-১ আসনের এমপি  ধীরেন্দ দেবনাথ শম্ভুকে সংবর্ধনা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় শনিবার সন্ধ্যায় ভারতের আগরতলাস্থ দ্বিবর্ষব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন কমিটি এই সংবর্ধনা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এখানে আসতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একইসাথে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরায় কর্মরত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, সিনিয়র সাংবাদিক শান্তনু শর্মা ভট্টাচার্য, লেখক ও মানবাধিকারকর্মী খোরশেদ আলম বিপ্লব, কবি লুৎফর চৌধুরী, সাংবাদিক অমিত ভৌমি, সংগীত শিল্পী সুলতানা পারভীন রুমা, কবি মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ আগরতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন কথাশিল্পী ড. দেবব্রত দেব রায়।

পূর্ববর্তি সংবাদসৌদি বাদশাহর বড় ভাই মারা গেছেন
পরবর্তি সংবাদট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ঘরমুখো মানুষের ভীড়