ইসলাম টাইমস ডেস্ক: চলতি বছর সৌদি আরবের মক্কায় হজ্ব পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। রোববার মক্কার বাংলাদেশ হজ্ব কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মো. গোলাম মোস্তফা তালুকদার (৬২) (পাসপোর্ট নম্বর-বিডব্লিউ ০২৬৩৯৭২) এবং বাগেরহাট জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা আবদুল মালেক শেখ (৭৪) (পাসপোর্ট নম্বর-বিএক্স ০৮৪৫১৮৪)।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ্ব পালন করতে এসে মক্কায় ১৬ জন, মদিনায় দুজন, জেদ্দায় একজনসহ মোট ১৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী দুজন।
















