ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানানো তথ্যমতে দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৬ জন। কুরবানীর ঈদে অবস্থা ভয়াবহ হতে পারে।
জানা যায়, বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
রাজধানী থেকে আক্রান্ত হয়ে অনেকে বিভিন্ন জেলায় যাচ্ছেন তবে রাজধানীর বাইরেও এডিস মশার বিচরণ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আক্রান্তের আশংকাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
















