এবার গেরোয়া আক্রমণের শিকার হলেন দেওবন্দের শিক্ষার্থী আব্দুল্লাহ মেহবুব

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে এবার দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ মেহবুব শিকার হলেন ভারতের ‘গেরোয়া বাহিনী’র আক্রমণের।  গুরুতর আহত দারুল উলুমের এ শিক্ষার্থীর কাছ থেকে হামলাকারীরা মোবাইল ফোন, নগদ টাকা অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা যায়।

গত রোববার (২৮ জুলাই) রাতে  দিল্লি থেকে দেওবন্দ আসার সময় গেরুয়া পার্টির হামলার শিকার হয় আব্দুল্লাহ।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, রোববার রাতে তিনি দিল্লি থেকে দেওবন্দ আসছিলেন। কিন্তু ট্রেন মিস করায় বাসে উঠেছিলেন। পথে তিনি গেরুয়া পার্টির হামলার শিকার হন। লুটপাটের পর দুর্বৃত্তরা আব্দুল্লাহকে অজ্ঞান অবস্থায় মুজফফরনগর ফেলে দেয়। গ্রামবাসী খবর দিলে পুলিশ তাকে তড়িঘড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায়।

খবরে আরও বলা হয়, হাসপাতালে জ্ঞান ফিরলে আব্দুল্লাহ তার নাম ছাড়া অন্য কোন তথ্যই জানাতে পারেনি। পরবর্তীতে নিজেকে দারুল উলুম দেওবন্দের ছাত্র বলে পরিচয় দিলে দেওবন্দ থেকে ছাত্ররা তাকে দেখতে আসে।

এদিকে, জমিয়াত উলামায়ে হিন্দের কর্মকর্তারা সরকারি হাসপাতালে এসে বিস্তারিত তথ্য নিয়েছেন। পরে দারুল উলুম দেওবন্দ প্রসাশনের সঙ্গে যোগাযোগ করে গেরুয়া পার্টি সম্পর্কে অবহিত করেন।

 

পূর্ববর্তি সংবাদপুলিশের বাধার মুখে গণমিছিল করতে পারেনি ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদদেশবাসীর প্রতি গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী