দুই মেয়রের দায়িত্বহীনতার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: এডিস মশা নির্মূলে দুই সিটি কর্পোরেশন যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দুই মেয়রের দায়িত্বহীনতার কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডেঙ্গু রোগী বিস্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা শিশু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম, বর্তমানে ডেঙ্গু যে মহামারী আকার ধারণ করেছে তাতে এখন কাউকে দোষারোপ করার সময় নয়। মেয়রদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এখন এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি মেয়রকে দ্রুত সমন্বিতভাবে এডিস মশা মারার কার্যক্রম মনিটরিং করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে। নগরবাসীকেও সচেতন হতে হবে। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে হবে।’

 

পূর্ববর্তি সংবাদভারতের নয়া দিল্লিতে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পরবর্তি সংবাদমানবাধিকার কর্মীর দশম তলা ফ্ল্যাটের কার্নিশে কেন ঝুলবে গৃহকর্মী!