আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের আব খোরমা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দেশটির হেরাত-কান্দাহার হাইওয়েতে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী রয়েছে।

ফারাহ পুলিশ প্রধানের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে চলাচল করার সময় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে জানা যায়।

এর একদিন আগে দেশটির কান্দাহার অঞ্চলে আত্মঘাতি হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে ৩ শিশু নিহত ও অপর ২৩ জন আহত হয়। তথ্যসূত্র: এএনআই, রয়টার্স, এএফপি।

পূর্ববর্তি সংবাদঢাকা পলিটেকনিকে গণপিটুনিতে নিহত ১
পরবর্তি সংবাদমুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন ভারতের মন্ত্রী