ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বর্তমানে সপরিবারে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি এমন এক সময় সস্ত্রীক মালয়েশিয়া গেলেন যখন ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এমন কি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিও সরকার বাতিল করেছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন। সাত দিন পর তার দেশে ফেরার কথা।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম একটি দৈনিককে জানান, ‘আমি জানি তিনি এলাকায় আছেন। তবে এ মুহূর্তে তিনি কোথায় আছেন তা আমার জানা নেই।’
















