ওসামা বিন লাদেনের ছেলে হামজা মারা গেছে

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত একটি খবরে জানা গেছে, আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা মারা গেছেন।

তবে বেনামী সূত্র থেকে উল্লেখ করা ওই খবরে, হামজা বিন লাদেনের মারা যাওয়ার জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিংবা তার মৃত্যুর তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত ফেব্রুয়ারিতে তার সম্পর্কে খোঁজ দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র সরকার।

হামজা বিন লাদেন, যার আনুমানিক বয়স ৩০ বছর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের উপর হামলার আহ্বান জানিয়ে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন।

তার মৃত্যুর খবর প্রথমে আসে এনবিসি এবং নিউ ইয়র্ক টাইমসে।

গত বুধবার সাংবাদিকরা প্রশ্ন করলেও এ বিষয়ে মন্তব্য করতে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনও এবিষয়ে কোন কথা বলেননি।

পূর্ববর্তি সংবাদসারাদেশে নিজস্ব মালিকানায় দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করছে আ. লীগ
পরবর্তি সংবাদশুরু হচ্ছে ‘আশরায়ে যিলহজ্ব’ বছরের শ্রেষ্ঠ দশক