ইসলাম টাইমস ডেস্ক: কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণার জন্য বিশেষ মোনাজাত করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ সকালে নারায়ণগঞ্জ নুরবাগ আন নুর একাডেমিতে তাহাফফুজে খতমে নবুওয়াত আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মোনাজাত করেন।
অনুষ্ঠানে খতমে নবুওয়াত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাদ্রাসা কাশিফুল উলুমের মুহতামিম মাওলানা আবদুল্লাহ মামুন কাসেমী ।
দোয়ায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, সরকারকে যেন আল্লাহ তৌফিক দান করেন। যাতে সরকার কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারে এর জন্য দোয়া করেন।
সভায় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন মাদরাসার ছাত্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
















