ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাতিজাকে মদিনাগামী হজ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, এই দুই ভাইয়ের নাম জাতীয় জবাবদিহি ব্যুরোতে চৌধুরী সুগার মিলস মামলায় রয়েছে। কাজেই তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটির আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের বিমান থেকে নামিয়ে দেয় জাতীয় জবাবদিহি ব্যুরোর(এনএবি) অনুরোধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(এফআইএ)। খবর ডন নিউজ-এর।
খবরে বলা হয়, প্রয়াত আব্বাস শরিফের দুই ছেলে ইউসুফ ও আবদুল আজিজ হজ করতে যেতে বৃহস্পতিবার মদিনাগামী বিমানে উঠেছিলেন। কিন্তু এফআইবির অভিবাসী কর্মকর্তারা তাদের বিমান থেকে নামতে বাধ্য করেন।
















