মক্কায় আরো এক বাংলাদেশি হজ্বযাত্রীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় হজ্ব পালন করতে গিয়ে মজিবুর রহমান খান (৬৩) নামে আরো এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন। নিহত হজ্বযাত্রী বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা।

আজ শনিবার এই বাংলাদেশি হজ্বযাত্রীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ্ব কার্যালয়।

এই পর্যন্ত সৌদি আরবে হজ্ব পালন করতে গিয়ে ২৯ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও তিনজন নারী।এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩২১টি ফ্লাইটে মোট এক লাখ ১২ হাজার ৬০৬ জন হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পূর্ববর্তি সংবাদরাজনৈতিক ফায়দা লুটতেই গুজব ছড়ানো হয়: হানিফ
পরবর্তি সংবাদএডিস মশা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি চেনে না: গয়েশ্বর