১০০০ বছরের পুরোনো কোরআন উদ্ধার করেছে তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: হরিণের চামড়া দিয়ে বাধাই করা এক হাজার বছরের পুরনো কোরআনের একটি কপি উদ্ধার করেছে তুরস্কের নিরাপত্তা সংস্থা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মুগলা থেকে পুরাকীর্তি পাচারকারীদের থেকে এটি উদ্ধার করা হয়।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মুগলার ইয়াতাগান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে কোরআনের দুষ্প্রাপ্র এ কপিটি উদ্ধার হয়।

অভিযানে থাকা একটি সূত্র জানায়, এ ঘটনায় রাইফেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। হরিণের চামড়া দিয়ে বাধাই করা কোরআনের কপিটি বিক্রি চেষ্টা করছিল তারা।

তবে উদ্ধারকৃত কোরআনের কপিটির সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পূর্ববর্তি সংবাদযে প্রেস যত বেশি তোষামোদ করতে পারে, তারা তত বেশি স্বাধীন: মাহফুজ আনাম
পরবর্তি সংবাদপ্রতারণার শিকার পঞ্চগড়ের ৩৭ হজযাত্রী, টাকা দিয়েও হজে যেতে না পারায় বিমর্ষ তারা