ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি এশিয়ার বৃহত্তম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নির্মাণাধীন শায়খুল হিন্দ লাইব্রেরিতে হেলিপেড নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সরকারি অনুমতি না নেয়ার অজুহাতে লাইব্রেরির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ জারি করেছে বলে সোশ্যাল মিডিয়ায় সংবাদ ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রথম এই খবর প্রচার করেন দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ হওয়া কিছু ছাত্র। তাদের সংবাদের ভিত্তিতে বেশ কিছু সংবাদমাধ্যম নিউজ করে। সংবাদমাধ্যমে নিউজ হওয়ার পর নানান মহলে গুঞ্জন সৃষ্টি হয় এবং ঘটনার সত্যতা নিয়ে বেশ আলোচনা হতে থাকে৷
আরও পড়ুন:হেলিপেড নির্মাণের অভিযোগ: দারুল উলূম দেওবন্দে বিজেপির তল্লাশি
ঘটনার সত্যতা যাচাইয়ে দেওবন্দে অবস্থানরত দারুল উলুমের ফাজেল মাওলানা শিহাবুদ্দীন কাসেমীর সাথে যোগাযোগ করলে তিনি ইসলাম টাইমসকে জানান, বিজিপি সরকার দারুল উলুম দেওবন্দের নির্মাণাধীন জাদীদ লাইব্রেরির (শাইখুল হিন্দ লাইব্রেরি) নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এর কোন বাস্তবতা নেই৷ আসলে প্রশাসন থেকে কয়েকজন এসেছিল সরকারের অনুমতি ও সরকারি নিয়ামানুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না তা যাচাই করতে।
তিনি আরও জানান, আমি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আজ রবিবার দারুল উলুমে গিয়েছে৷ এবং জাদীদ লাইব্রেরির দায়িত্বে থাকা কন্ট্রাক্টর এবং মিস্ত্রিদের সাথে কথা বলেছি৷ নির্মাণ কাজ বন্ধের সংবাদ প্রচার হওয়ার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, এজাতীয় সংবাদ মিথ্যা। কাজ চলছে৷ এখন পর্যন্ত আমরা কোন বাঁধা-নিষেধ পাইনি৷
উল্লেখ্য, গত কয়েকবছর ধরে কঠোর নির্মাণযজ্ঞের পর লাইব্রেরি ভবনের চমৎকার কাঠামো তৈরি হয়েছে। অনেকদিনের শ্রম ও পরিকল্পনার পর ‘শাইখুল হিন্দ লাইব্রেরি’র নির্মাণে হাত দেয়া হয়েছে। এখনো লাইব্রেরি নির্মাণাধীন। কাজ চলছে৷
















