প্রতারণার শিকার পঞ্চগড়ের ৩৭ হজযাত্রী, টাকা দিয়েও হজে যেতে না পারায় বিমর্ষ তারা

ইসলাম টাইমস ডেস্ক: টাকা দিয়েও দালালের খপ্পরে পড়ে হজে যেতে পারছেন না পঞ্চগড় জেলার ৩৭ জন হজযাত্রী। হজযাত্রীদের থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে দালালরা। পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করলে সরকারিভাবে নিবন্ধিত না হওয়ায় এ বিষয়ে প্রশাসনের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, ওয়াছেদ আলী নামে এক মোয়াল্লেমের কাছে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার ৩৭ জন ব্যক্তি হজে যাওয়ার জন্য টাকা জমা দেন। কিন্তু কথিত মোয়াল্লেম ওয়াছেদ আলীসহ প্রতারক চক্র হজযাত্রীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। তাই প্রাক-নিবন্ধন করা হলেও এ সব হজযাত্রী এ বছর হজ করতে পারছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, কথিত মোয়াল্লেম ওয়াছেদ আলী কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিলের যোগসাজশে প্রত্যেক হজযাত্রী বাবদ দুই থেকে তিন লাখ টাকা নেয়। এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে নিবন্ধন দেখায় তারা।

 

পূর্ববর্তি সংবাদ১০০০ বছরের পুরোনো কোরআন উদ্ধার করেছে তুরস্ক
পরবর্তি সংবাদবাংলাদেশ ইতিহাসের কঠিন সময় পার করছে: মির্জা ফখরুল