কাশ্মীর ইস্যুতে দেওবন্দের উপর বাড়ল সরকারের নজরদারি

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে দেওবন্দে চলছে পুলিশের অতিরিক্ত নজরদারি। দেওবন্দে সারাদিন নিরাপত্তা বাহিনীর অফিসারদের আনাগোনা অব্যাবহত ছিল। আজ এ খবর জানিয়েছে  অনলাইন পোর্টাল বাসীরাত অনলাইন।

জানা যায়, দিন ভর পুলিশি আনাগোনার ভেতর দিয়ে  যখন ৩৭০ ধারা বাতিলের ঘোষণা হয়, তখন উগ্রপন্থী হিন্দুরা আনন্দ মিছিল বের করে। মিছিলে তাদেরকে একে অন্যকে মিষ্টি খাওয়াতে দেখা যায়।

এদিকে কাশ্মীর ইস্যুতে এক প্রশ্নের জবাবে দেওবন্দের ভারপ্রাপ্ত মুহতামিম আবদুল খালেক মাদরাসী বলেন, কাশ্মীর ইস্যু একটি রাজনৈতিক বিষয়। দেওবন্দ একটি খালিস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দেওবন্দ সব সময় রাজনৈতিক মতামত দেওয়া থেকে নিজকে দূরে রেখেছে।

জানা গেছে, দেওবন্দে কাশ্মীরের ছাত্র ও শিক্ষকরা আগামী ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার প্রোগ্রাম মুলতবি করছেন।

পূর্ববর্তি সংবাদসম্মিলিত উদ্যোগে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদকাশ্মীর বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ওআইসির আহ্বান