সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সবার সম্মিলিত উদ্যোগে সারা দেশে যে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশা নিধন অভিযান চলছে  তাতে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে উন্নত হচ্ছে বলে জানিয়েছন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আমাদের সকলের প্রচেষ্টায় ও সচেতনতায় ডেঙ্গু আক্রমন কমছে।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতলে ডেঙ্গু রোগীদের দেখা শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে এবং বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সারাদেশে ২৫ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৮ হাজার রোগীকে চিকিৎসা দিয়েছি এবং ৭ হাজার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, আগের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে এবং আশা করছি সকলে মিলে যদি কাজ করি তাহলে আগামী কয়েক মাসের মধ্যে ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে। এডিস মশা যাতে জন্মাতে না পারে সে জন্য নিজেদের বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে এবং আমরা যেভাবে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি, তাতে ডেঙ্গু রোগের নির্মূল করা সম্ভব হবে ইনশাল্লাহ।

 

পূর্ববর্তি সংবাদআন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেভাবে পরিবেশিত হলো কাশ্মির ইস্যু
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে দেওবন্দের উপর বাড়ল সরকারের নজরদারি