কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে ফোন করে উদ্বেগ প্রকাশ করলেন মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। খবর পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। কাশ্মীর ইস্যুতে তিনি পাক প্রধানমন্ত্রীর কাছে নিজের মন্তব্য প্রকাশ করেন।

এ সময় ইমরান খানও তার অবস্থান তুলে ধরে বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতের ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন।

ভারতের এ ঘোষণার ফলে এ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে উল্লেখ করে টেলিফোনে পাক প্রধানমন্ত্রী মাহাথিরকে বলেন, প্রতিবেশি দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এ অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদতারেক, ফখরুলসহ বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরবর্তি সংবাদআগে ময়লা করিয়ে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি উপাচার্যের!