মিশরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত ১৭, আহত ৩৬

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩২ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

 

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ট্রাফিক আইন অমান্য করে চলা একটি গাড়ি সঙ্গে অন্য তিনটি গাড়ির সংঘর্ষ হয়।এতে করে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে।

মিশরের পাবলিক প্রসিকিউটর এই ঘটনার তদন্ত করছে। তবে এটি হামলা না গাড়ি দুর্ঘটনা তা পরিষ্কার করে বলা হয়নি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে চলছে ১৪৪ ধারা, ইন্টারনেট সেবা বন্ধ, রাজনৈতিক নেতারা গৃহবন্দী
পরবর্তি সংবাদখুলনায় ওসি ও পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ