ঈদুল আজহা উপলক্ষে ৬৬৯ কারাবন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৬৬৯ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হবে।

দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

বন্দিদের আর্থিক সমস্যা নিষ্পত্তি ও নতুন জীবন শুরু করার সুযোগ করে দিতেই তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

প্রতি বছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি এবং আর্থিক সাজাও ক্ষমা করে থাকেন। সূত্র: টাইমস অব আমিরাত

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে রাজধানীতে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদবিজেপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমার মৃত্যু