দিল্লিতে আবাসিক ভবনে আগুন, ঘুমের মধ্যেই মারা গেল ৬ জন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমের মধ্যেই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নগরের চারতলা একটি ভবনে সোমবার রাত দুটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বেশিরভাগ বাসিন্দাই গভীর ঘুমে মগ্ন ছিলেন। একটি ইলেক্ট্রিসিটি বক্স থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে দু’জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনে থাকা সাতটি গাড়ি এবং ৮টি মোটরসাইকেল পুড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮টি ইউনিট।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে লাইন থেকে ছিটকে পড়ল বগির চাকা, আহত ১০
পরবর্তি সংবাদডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি: ওবায়দুল কাদের