মাত্র ৪০ দিনে কুরআনের হাফেজ হলো কিশোর সাদিক নুর আলম

ইসলাম টাইমস ডেস্ক: মাত্র ৪০ দিনেই বগুড়া শহরের গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ হতে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন মুহাম্মাদ সাদিক নুর আলম। হাফেজ নুর আলম বগুড়া সদরের বড় কুমিড়া গ্রামের আতাউর রহমান ও আঁখি বেগমের ২য় পুত্র। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন মাদরাসায় উপস্থিত হন বালকটিকে দেখার জন্য।

হাফেজ সাদিক নুর আলমের ওস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহারী বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী। আমার জীবনে এমন মেধাবী দেখিনি। ১ দিনে ১ পারা কুরআন মুখস্ত করে আমাকে শুনিয়েছে।

প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মাহমুদুল হাসান জানান, আল্লাহর অশেষ মেহেরবানীর কারণে এটা সম্ভব হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেসাবের মালিক যদি কুরবানীর সময় সাময়িক ঋণগ্রস্ত হয় তার কুরবানীর বিধান কী?
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে রাজধানীতে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল