কাশ্মীরে ভারতের ‘অবৈধ’ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবে পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে ভারতের ‘অবৈধ’ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ঘোষণা করেছে পাকিস্তান।

ভারত শাসিত কাশ্মীরের শায়ত্তশাসন বাতিল করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। এর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সব দিক থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, ভারতের ওই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে কাশ্মীরে ভারত জাতি নিধন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার একদিন পরেই পুরো জম্মু-কাশ্মীর অচল হয়ে আছে। হিমালয়ের পাদদেশে পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে ভারত ও পাকিস্তান। তবে তারা প্রত্যেকেই এই অঞ্চলের অংশবিশেষ তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

পূর্ববর্তি সংবাদফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
পরবর্তি সংবাদসুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক