ট্রাকবোমা বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৮, আহত ১৫০

ইসলাম টাইমস ডেস্ক: ট্রাকবোমা বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলে  অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫০।  আজ বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে পুলিশ স্টেশনে ঢোকার মুখে এ বিস্ফোরণ ঘটে। খবর বিবিসির।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

দেশটিতে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চলা শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান জুড়ে সহিংসতা বেড়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, অন্তত ১৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

 

এর আগে মঙ্গলবারও কাবুলে মাদক বিরোধী দপ্তরের শ্রমিক বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো সাতজন আহত হয়।

পূর্ববর্তি সংবাদভারতীয় রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিস্কার করার সিদ্ধান্ত
পরবর্তি সংবাদপরশু মিনায় যাবেন হাজ্বীরা: জেনে নিন মিনার আমল ও তরিকা