কাশ্মীরের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীর উপত্যকায় অতিরিক্ত সেনা মোতায়েন রাজ্যটির সাংবিধানিক মর্যাদা বাতিলসহ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

ভারত সরকারের এমন আচরণ কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র এ উদ্বেগ প্রকাশ করেন।

গত ৮ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে তোলা অভিযোগ পুনর্ব্যক্ত করে মুখপাত্র বলেন, সাম্প্রতিক অচলাবস্থা কাশ্মীরের পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

তিনি বলেন, আগের প্রতিবেদনে ভারতীয় কর্তৃপক্ষ কিভাবে ভিন্নমত দমনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে, রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের শাস্তি দিতে নির্বিচারে আটক এবং বিক্ষোভ মোকাবেলায় মাত্রাতিরিক্ত সেনা মোতায়েন করে যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুরুতর জখম ঘটায় তার বিবরণ রয়েছে। চলতি সপ্তাহে নতুন যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পরিস্থিতিকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।  সূত্র: ডন

 

 

পূর্ববর্তি সংবাদদেশ উন্নত হচ্ছে তাই ডেঙ্গু দেখা দিচ্ছে: সমবায় প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদভারতের আগরতলা বিমানবন্দরের জন্য জমি চাওয়া নিয়ে যা বললেন দুই বিশিষ্টজন